কুমিল্লার মেঘনা উপজেলায় ছুরিকাঘাতে নিহত সাব্বির ও আহতদের ঘটনায় মামলা না নিতে তদবির করতে গিয়েছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ। নির্ভর যোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। অনুসন্ধানে জানা যায় গত ২৭ মার্চ উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মণ খোলা বাজারে সন্ধ্যার পর সিএনজি আটকিয়ে নাঈম সহ তার দল নিয়ে ছুরিকাঘাত করে গুরতর আহত করে সাব্বির, জিহাদ সহ কয়েকজনকে । পরে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায় এবং জিহাদ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় উপজেলা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। সঠিক বিচারের দাবিতে গত বুধবার মানববন্ধন করেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ বলেন আমি গিয়েছিলাম যে ব্যক্তি ছুরিকাঘাত করেছে তার বাবা বাবুলকে গ্রেপ্তার বিষয়ে জানতে যে তিনি জড়িত কিনা। যখন ওসি সাহেব বললেন জরিত তখন চলে এসেছি।
এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন তিনি এসেছিলেন। বাবুলকে আমরা নিয়মিত মামলায় গ্রেপ্তার করেছি।