কুমিল্লার মেঘনা উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা র পথ খুব একটা সমতল নয় এমন মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ মার্চ-২৬) সকাল ১০টায় এক বক্তার প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক,সাংবাদিক প্রতিনিধি সহ অন্যান্য অংশীজনরা।
সভায় বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নদীতে চাঁদাবাজি বন্ধসহ, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মেঘনা নদী দূষণ ও দখলরোধ, আইন শৃঙ্খলা সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।