• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুনঃপরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ যাচাই হবে: শিক্ষামন্ত্রী দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ হোসেন

ডেস্ক রিপোর্ট / ৫৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ বলেন, বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘কু’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন, কিন্তু কুমিল্লার নামে করবেন না।

সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন