• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন

মেঘনা প্রতিনিধি / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, নকলমুক্ত পরীক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনে বিএনপি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।সোমবার (১৩ এপ্রিল) মানিকারচর এল.এল. মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সুশিক্ষিত ও মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে বিএনপি সরকারের বিকল্প নেই। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।ড. মারুফ জানান, শতভাগ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে।তিনি বলেন, “২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি সরকার সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল। বর্তমানেও সেই ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”
শিক্ষা খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা, ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন এবং ‘আইটেম ব্যাংক’ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।ড. মারুফ আরও বলেন, দেশের প্রতিটি বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, উচ্চশিক্ষায় গবেষণার জন্য বিশেষ অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ ও সহায়তা প্রদান করা হবে। কোচিং সেন্টার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান।তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় শিক্ষাঙ্গনে দুর্নীতি ও বিশৃঙ্খলা বেড়েছে এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থার মান ক্ষুণ্ন করা হয়েছে। এসব সমস্যা দূর করে একটি টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। মেঘনা উপজেলা প্রতিষ্ঠা, উপজেলা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা ভবন নির্মাণ, বিদ্যুতায়ন এবং ভাটেরচর-মেঘনা সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উল্লেখ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূইয়া, অ্যাডভোকেট হাবিবুর রহমান মিয়াজী ও আবু ইউসুফ নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।শেষে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মারুফ বলেন, “আশানুরূপ ফলাফল অর্জনের জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, দেশ গঠনের দায়িত্ব তোমাদের কাঁধেই বর্তাবে।”অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন