• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

ফেসবুকে অপপ্রচার, মেঘনায় থানায় সাধারণ ডায়েরি

মেঘনা প্রতিনিধি / ৭৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ফেসবুকে অপপ্রচার, অশ্লীল গালাগাল ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) মেঘনা থানায় দায়ের করা এ জিডির নম্বর ৫৮৭ এবং ট্র্যাকিং নম্বর 4UN87W।
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামের বাসিন্দা এ কে এম মাইনুল (৪৪) গত ১৩ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে নিজ বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল ভাষা ব্যবহার এবং হুমকি প্রদান করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ‘মেঘনার নিউজ’ ও ‘কুমিল্লা নিউজ’ নামের ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হয়েছে। এতে তার বড় ভাই ডা. এম এ কাইয়ূম এবং ছোট ভাইকেও জড়িয়ে অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে।
ভুক্তভোগী এ কে এম মাইনুল জানান, “আমি বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারিনি। বিষয়টি আমার এবং আমার পরিবারের জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক।”
তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের অভাবে আপাতত সাধারণ ডায়েরী করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে আইনানুগ মামলা দায়ের করা হবে।মেঘনা থানার ডিউটি অফিসার মোঃ রাসেল মিয়া জিডিটি গ্রহণ করেন এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় ভট্টাচার্য্য।
মেঘনা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন