• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি, সফল অস্ত্রোপচার ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ৬ প্রস্তাব টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত

দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ

ডেস্ক রিপোর্ট / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি সম্প্রতি মাননীয় নৌপরিবহণ মন্ত্রীর কাছে পাঠানো এক ডিও লেটারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি জারি করা এস.আর.ও নং ৫১-আইন/২০১৮ এর মাধ্যমে দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর ঘোষণা করা হয় এবং একই তারিখে এস.আর.ও নং ৫০-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-কে বন্দরটির সংরক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অবকাঠামো গড়ে ওঠেনি, শুধু দাউদকান্দির পুরাতন ফেরিঘাট এলাকায় একটি পন্টুন স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, গোমতী নদীপথ দিয়ে চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সিমেন্ট, বালু ও পাথরসহ গুরুত্বপূর্ণ নির্মাণসামগ্রী পরিবহন হয়ে থাকে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বন্দরটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না, ফলে সম্ভাবনাময় এ খাতটি এখনও অনাবিষ্কৃতই রয়ে গেছে।
ডিও লেটারে তিনি প্রস্তাব করেন, গোমতী নদীর হাসনাবাদ অংশ থেকে মেঘনার সংযোগস্থল হয়ে চরচাষী লঞ্চঘাট পর্যন্ত নৌপথ ড্রেজিং, দাউদকান্দি (মেঘনা-গোমতী) সেতুর উত্তর-পূর্ব পাশে লোড-আনলোডিং সুবিধাসহ দুটি আরসিসি জেটি নির্মাণ, পার্কিং ইয়ার্ড, বন্দর কার্যালয় স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করা জরুরি।
তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে, পরিবহন খরচ কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।জনস্বার্থ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত একটি প্রকল্প গ্রহণ করে দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন