• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

দগ্ধ লামিয়ার পাশে মানবিক ড.খন্দকার মারুফ হোসেন

বিপ্লব সিকদার / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার দগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আপীল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় শিশুটির পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন লামিয়ার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ড. মারুফ। তিনি বলেন, “আমি একজন রাজনীতিক। রাজনীতি করছি মানুষের কল্যাণের জন্য। মানবিক দায়িত্ব থেকেই দগ্ধ এই শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে তার পাশে দাঁড়িয়েছি। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।”
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ লামিয়ার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে এবং তার জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, “লামিয়াকে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।”
লামিয়ার মা জানান, তার মেয়ে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, যথাযথ চিকিৎসা অব্যাহত থাকলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর দগ্ধ হয় ৮ বছর বয়সী লামিয়া। তার শরীরের প্রায় ২৮ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। লামিয়া মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দনের কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।এর আগে গত বুধবার বিকেলে হাসপাতালে গিয়ে লামিয়ার চিকিৎসার দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেন ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় তিনি শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে, লামিয়ার দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও মেঘনা উপজেলা বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন