• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় বসতবাড়িতে হামলা, টাকা-স্বর্ণ লুটের অভিযোগ থানায়

নিজস্ব সংবাদ দাতা / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ হালিমা আক্তার (৩৯) মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চালিভাংঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা হালিমা আক্তার দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। তার দাবি, তার দাদা মৃত্যুর আগে সম্পত্তি দুই ছেলে ও এক নাতির নামে রেজিস্ট্রি করে দিলেও তার বাবার মৃত্যুর পর থেকে ১নং বিবাদী মোঃ আমিন উদ্দিন ওই সম্পত্তি দখল করে ভোগদখল করে আসছেন।এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিস হলেও বিবাদীরা তা অমান্য করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সর্বশেষ গত ২৪ জানুয়ারি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিসে সম্পত্তি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি।অভিযোগে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মোঃ আমিন উদ্দিনের নেতৃত্বে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হালিমা আক্তারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ৫নং বিবাদী মনোয়ারা বেগম তার চুল ধরে টানাটানি করে এবং গলা থেকে প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।প্রাণভয়ে হালিমা আক্তার পাশের বাড়িতে আশ্রয় নিলে অভিযুক্তরা তার ঘরে প্রবেশ করে ঘরের বেড়া ভাঙচুর করে এবং ওয়ারড্রোব থেকে প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করে।
ভুক্তভোগী আরও জানান, দীর্ঘদিন ধরে বিবাদীরা তার বাবার সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে এবং তিনি তার ন্যায্য অংশ চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে হালিমা আক্তার জানান, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় অভিযোগ করেছি। আমার পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন