• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

মেঘনার দড়িকান্দিতে জমি বিরোধে হামলায় প্রাণনাশের চেষ্টা,থানায় মামলা

ডেস্ক রিপোর্ট / ৩৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণনাশের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে সকাল আনুমানিক ১১টার দিকে মেঘনা থানাধীন গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহজাহান তার বসতবাড়ির পেছনের নিজ জমিতে অবস্থানকালে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় তিনি গুরুতর আহত হন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তাকে মারধর করে জখম করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা আলী (৪০) ও জামাল (৩৫), তারা উভয়েই আব্দুর রবের ছেলে।মেঘনা থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন