• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি

ডেস্ক রিপোর্ট / ৩৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়া সত্ত্বেও মেঘনা উপজেলা এখনো স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে।৫ মে পাঠানো ওই চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, দেশে দক্ষ নার্স ও মিড-লেভেল স্বাস্থ্যকর্মীর চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বাস্তবতায় মেঘনা উপজেলায় একটি আধুনিক সরকারি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়োপযোগী উদ্যোগ হবে। এতে কুমিল্লাসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা সহজে নার্সিং শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং স্থানীয় জনগণও উন্নত স্বাস্থ্যসেবার সুফল পাবে।চিঠিতে আরও বলা হয়, মেঘনা উপজেলার ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত। ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নিকটবর্তী হওয়ায় এখানে নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হলে তা দ্রুত কার্যকর ও ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।সংসদ সদস্য তার আবেদনে বিষয়টিকে ‘মানবিক ও জাতীয় গুরুত্বসম্পন্ন’ উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি কামনা করেন।স্থানীয় সচেতন মহলের দাবি, মেঘনায় দীর্ঘদিন ধরে একটি বিশেষায়িত স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি থাকলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, সরকারি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন