• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪

নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

বিপ্লব সিকদার / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগে রাজনৈতিক নিষিদ্ধ আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন-কে প্রধান আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা উপজেলা বিএনপির নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে শনিবার১৬ মে) মেঘনা থানায় মামলাটি দায়ের করেন। আজ রোববার  বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া-র সমর্থক নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ঘটনাস্থলে উপস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন তার গানম্যানের সাহসিকতায় প্রাণে রক্ষা পান।এছাড়া একই বছরের ১৫ ডিসেম্বর লক্ষ্মণখোলা বাজারে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মোহাম্মদ আলী সুমনকে প্রধান আসামি করে ৮৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন