• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ

বিপ্লব সিকদার / ২৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি  বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরাধ ও অপরাধীদের দমন করা অপরিহার্য। অপরাধী কোনো দলের বা মতের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বর্তমান সরকারের নীতি ‘জিরো টলারেন্স’।


বুধবার (২০ মে) সকালে কুমিল্লার মেঘনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ড. মোশাররফ বলেন, অবৈধ বালু উত্তোলনকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকাসক্ত, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থবিরোধী অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। সভায় আরও উপস্থিত  ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহীদুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, বীর মুক্তি মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক দিলারা শিরিন,চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,সাংবাদিক বৃন্দ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে মেঘনা উপজেলার কিছু এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছে। এসব এলাকায় নতুন রাস্তা ও প্রয়োজনীয় সেতু নির্মাণের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে জনগণ উন্নয়নের সমান সুযোগ পায়। পরে ড.মোশাররফ দুপুরে মেঘনা উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, স্প্রেয়ার, এলএলপি ও ক্যানভাস  বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন