• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

মেঘনা প্রতিনিধি / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মিষ্টির দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল এর প্রসিকিউশনে অভিযানে সহায়তা করে মেঘনা থানা পুলিশ এর একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, কাশ্মীর সুইটস মিষ্টান্ন ভাণ্ডার এ পণ্যের মোড়কে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাশ্ববর্তী আদি অমূল্য শাহা মিষ্টান্ন ভাণ্ডার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আশপাশের অন্যান্য দোকানদারদেরও সতর্ক করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও সাধারণ মানুষের আর্থিক ভোগান্তি কমানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা ছাড়া কোনো দোকানে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং নিয়মিত বাজার তদারকি চালানো হবে, যাতে সাধারণ মানুষ আর্থিক হয়রানির শিকার না হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন