• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি, সফল অস্ত্রোপচার ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ৬ প্রস্তাব টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত

লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার

বিপ্লব সিকদার / ৩৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

মেঘনা উপজেলার লুটের চর ইউনিয়নে প্রবেশ করতেই চোখে পড়ে এক দৃষ্টিনন্দন বাংলো বাড়ি। দূর থেকে বাড়িটির সৌন্দর্য যে কারও দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। আধুনিক স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশে নির্মিত এই বাড়িটি স্থানীয়দের কাছে এখন একটি আলোচনার বিষয়।
জানা যায়, বাড়িটির মালিক লুটের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দেশের একজন প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী জিল্লু সরকার। নিজ গ্রামের প্রতি ভালোবাসা এবং নান্দনিক আবাসন নির্মাণের আগ্রহ থেকেই তিনি বাড়িটি নির্মাণ করেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের ভাষ্য, এটি শুধু একটি ব্যক্তিগত আবাসন নয়; বরং মেঘনা উপজেলার অর্থনৈতিক অগ্রগতি, প্রবাসী ও ব্যবসায়ী সমাজের সক্ষমতা এবং এলাকার সম্ভাবনারও একটি প্রতীক। অনেকেই মনে করেন, এমন স্থাপনা গ্রামীণ জনপদে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে উন্নত ও পরিকল্পিত আবাসন নির্মাণে উৎসাহিত করে।
সূত্র জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ব্যবসায়ী পরিবারের উল্লেখযোগ্য স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তবে নিজ এলাকায় এমন একটি নান্দনিক বাড়ি নির্মাণের মাধ্যমে তিনি গ্রামের সঙ্গে নিজের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন।এই বাড়ি, এর স্থাপত্য বৈশিষ্ট্য এবং এর মালিকের জীবনসংগ্রাম, ব্যবসায়িক সাফল্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে একটি বিস্তারিত অনুসন্ধানী ও ফিচারধর্মী প্রতিবেদন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আমাদের টিম। প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা থাকবে শুধু একটি সুন্দর বাড়ির গল্প নয়, বরং এর পেছনের মানুষটির স্বপ্ন, পরিশ্রম, সাফল্য এবং সমাজের প্রতি তাঁর অবদানের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন