• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

মেঘনা প্রতিনিধি / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর কান্দারগাঁও নূরানী তালীমুল কুরআন দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিক্ষাবিদ ড. খন্দকার মারুফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি হলো শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।”তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী আজ সম্মাননা ও বৃত্তি পাচ্ছে, তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এ অর্জন ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গঠনই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তির অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্যসচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, হুমায়ুন কবির ও আবু ইউসুফ নয়ন,প্রফেসর শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, প্রফেসর হাবিবুর রহমান, সালাউদ্দিন মাস্টার উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন