• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ মহাসড়কে রেখে অবরোধ ঢাকায় পরিবেশবান্ধব গণপরিবহনে আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য ১০০ বাস অপ্রয়োজনীয় খরচ কমাবে সরকার, প্রয়োজনীয় খাতে ব্যয় হবে: প্রধানমন্ত্রী মহাসড়কে এআই অটো ফাইনে বাড়বে ট্রাফিক শৃঙ্খলা

মেঘনায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেঘনা প্রতিনিধি / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামের শাহাব উদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মেঘনা থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত মো. সোহাগ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই রায়ের পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা কার্যকর করতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”তিনি আরও বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন