• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সাইল মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাতে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের করণীয় দিকগুলো তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী অধীর আগ্রহে তাদের কথা শুনেছেন। তিনি এই বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দেন।’

এ কমিটি বস্ত্রশিল্পের উন্নয়ন, কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতে করণীয় ঠিক করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বস্ত্রশিল্পের  বর্তমান অবস্থা তুলে ধরেন এবং কীভাবে এ শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান করা যায় তাও বলেন নেতারা।

উপ-প্রেস সচিব জানান, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এবং এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন