• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল হাসিনাকে সুযোগ দিয়ে কী অর্জন করতে চায় ভারত? প্রশ্ন তুলল বিএনপি ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ কিশোর আদালতে শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’: নোবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ কিশোর আদালতে

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নে স্কুলের টিফিনের সময় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার মামলা নং-০৭, তারিখ: ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার তত্ত্বাবধানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রিপন কুমার সাহার নেতৃত্বে একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ গভীর রাতে (রাত ০১:৩৫ ঘটিকা হতে ০২:১৫ ঘটিকার মধ্যে) নিজ নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত ৩ কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ হেফাজতে থাকা আইনের সঙ্গে সংঘাতে জড়িত ৩ জন শিশু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন