বাংলাদেশ যুব অধিকার পরিষদের কুমিল্লা জেলা উত্তর শাখার আওতাধীন মেঘনা উপজেলা শাখার ৬ মাস মেয়াদি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মো. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রেদোয়ান শাকিল স্বাক্ষরিত ৬ আগস্ট ২০২৬ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে মো. তামিম ইব্রাহিমকে সভাপতি এবং মো. হানিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি মো. শেখ ফরিদ, মো. বাবু মিয়া, মো. শাহীন মিয়া (বড়কান্দা ইউনিয়ন) ও মো. নাজমুল আলী; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, মো. জোহুরুল আলম ও মো. বশির উদ্দিন; সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন; দপ্তর সম্পাদক মো. ফাহিম মিয়া (সহ-সভাপতি পদমর্যাদা); অর্থ সম্পাদক মো. সজিব; সহ-অর্থ সম্পাদক মো. শাহীন মিয়া (রাধানগর ইউনিয়ন); প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. উজ্জল মিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে মো. মজিবুর রহমান ও হাসান মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ আংশিক কমিটির মেয়াদ আগামী ছয় মাস। নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনকে শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের জেলা নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তারুণ্যের শক্তিকে সংগঠিত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।