• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের ইতিহাস প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর ৮ বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা জামায়াত আমিরই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন: রাশেদ খান জুলাইয়ের ইতিহাসে দলীয় বয়ান নয়, প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের আগস্টের শেষ সপ্তাহে টানা ৪ দিনের ছুটির হাতছানি জুলাইয়ের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়লেন শহীদ হৃদয়ের বাবা মজুতদারিতে মৃত্যুদণ্ডের বিধান জানিয়ে ব্যবসায়ীদের সতর্কবার্তা আইনমন্ত্রীর চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার মুক্তিযুদ্ধকে দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্পের সদস্যরা তাকে এএসআই রুবেল হোসেন হিসেবে শনাক্ত করেন।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ইউনিটের অধিনায়ক, চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ চিকিৎসা পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন