কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা ২টায় রাজাপালং ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম এবং রাজাপালং ইউনিয়ন আমির মোহাম্মদ ইউনুছ।
এ ছাড়া বক্তব্য দেন ওলামা বিভাগের রত্নাপালং ইউনিয়ন সভাপতি মাওলানা শামসুল ইসলাম, হলদিয়াপালং ইউনিয়ন সভাপতি মাওলানা ছৈয়দ আলম সিরাজী, রাজাপালং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সেলিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মনাজের আহসান।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ওলামা সমাজের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।