• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব উখিয়ায় অভিভাবক ও সুধী সমাবেশে এমপি শাহজাহান চৌধুরী যশোরের চৌগাছায় ৭ বছরের মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোঃ বেলাল হোসেন:

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণের দায়ে ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন