• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক আশিকুর রহমান মাহমুদ।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আশিকুর রহমান মাহমুদের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুন্সেফ বাড়িতে। কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরকে অবহিত করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কুমিল্লা ওয়াসার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও সংশ্লিষ্ট সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন