• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতা, দায় নেবে কে? প্রথম শ্রেণির স্মার্ট জীবননগর পৌরসভা গঠনে মেয়র পদে পরিবর্তনের নায়ক শাহজাহান মিয়া বেক্সিমকোর মানিলন্ডারিং তদন্ত নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ সিআইডির জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটির পর রোম থেকে ঢাকায় ফিরলেন বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪

জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি সার্বজনীন আন্দোলন। এ আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। তাই কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের এ আন্দোলনের কৃতিত্ব দাবি করার সুযোগ নেই।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আপনারা জুলাইকে বিক্রি করবেন না। জুলাই যে সার্বজনীন একটি আন্দোলন ছিল, সেটিকে সেভাবেই রাখতে হবে। জুলাইয়ের সব শহীদের মর্যাদা রক্ষা করতে হবে, বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা উচিত নয়। আন্দোলনে অংশ নেওয়া সব শ্রেণি-পেশার মানুষের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এমপি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন