জীবননগর পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও প্রথম শ্রেণির মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এবং সফল শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী শাহজাহান মিয়া।
দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে যিনি বারবার জেল, জুলুম, মামলা ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, তবুও এক মুহূর্তের জন্যও ছেড়ে যাননি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে। নিজের ঘাম ও রক্তের বিনিময়ে অর্জিত নিজস্ব অর্থায়নে অগণিত নেতাকর্মীকে আগলে রাখা এবং দুর্দিনের সম্বল হয়ে দাঁড়ানো এই ত্যাগী ও রাজপথ কাঁপানো নেতার নাম এখন জীবননগর পৌরসভার মোড়ে মোড়ে, চায়ের স্টল থেকে শুরু করে আপামর জনতার মুখে মুখে আলোচিত হচ্ছে।
জীবননগর পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে বৈষম্যমুক্ত করে নাগরিক সুবিধার শতভাগ নিশ্চিত করাই শাহজাহান মিয়ার রাজনীতি ও গণসংযোগের প্রধান লক্ষ্য। একজন সফল ব্যবসায়ী হিসেবে তার কর্মসংস্থান তৈরির সক্ষমতা ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পৌর অঞ্চলের তরুণ ও যুবসমাজকে স্বাবলম্বী করার নানা দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন।
তবে সব পরিকল্পনার ঊর্ধ্বে তিনি স্থান দিয়েছেন আজকের শিশু ও আগামী দিনের ভবিষ্যৎ তারুণ্যকে। শাহজাহান মিয়ার স্পষ্ট বার্তা—“সুস্থ দেহ ও সুস্থ মন খেলাধুলার মাধ্যমেই গড়ে উঠুক আগামীর প্রজন্ম; আমরা আমাদের সন্তানদের হাতে মাদকের মরণনেশা দেখতে চাই না, দেখতে চাই সুন্দর ও নিরাপদ খেলার মাঠ।”
একটি বলকে কেন্দ্র করে শিশুদের বুকে যে হাজারো বর্ণিল স্বপ্ন বাসা বাঁধে, সেই নিষ্পাপ স্বপ্ন আর তাদের হাসিমুখই এই জননেতার পথচলার প্রধান অনুপ্রেরণা।
রাজনীতিকে কেবল ভোট লাভ বা ক্ষমতার মসনদে বসার হাতিয়ার মনে করেন না এই উদার দূরদর্শী নেতা। তার মতে, রাজনীতির প্রকৃত সুবাস ও সার্থকতা হলো অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আত্মনিয়োগ করা, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং বিপদে-আপদে ছায়ার মতো পাশে থাকা।
দীর্ঘদিন ধরে গোপনে ও প্রকাশ্যে নানা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জীবননগরের ঘরে ঘরে আস্থা অর্জনকারী এই নেতা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে মেধা, যোগ্যতা, জনপ্রিয়তা ও ত্যাগের মূল্যায়ন করে ধানের শীষের মনোনয়ন প্রদান করবে।
চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী ও অপার সম্ভাবনাময় জীবননগর পৌরসভা দীর্ঘদিন ধরে নানাবিধ কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা ও আধুনিক অবকাঠামো থেকে বঞ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জয়ের ট্র্যাকে উঠে এবং আপামর পৌরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হলে শাহজাহান মিয়ার মূল প্রতিশ্রুতির তালিকায় রয়েছে—পৌরসভাকে ‘প্রথম শ্রেণি’ বা ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করে স্থায়ী জলাবদ্ধতা নিরসন করা, প্রতিটি ওয়ার্ডে শতভাগ আলো ও সুপেয় পানির সুব্যবস্থা করা, তরুণ ও শিশুদের জন্য আধুনিক সরঞ্জামসমৃদ্ধ ডিজিটাল খেলার মাঠ নির্মাণ করা এবং একটি পূর্ণাঙ্গ মাদকমুক্ত সামাজিক পরিবেশ নিশ্চিত করা।
তৃণমূলের অকৃত্রিম ভালোবাসা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং দীর্ঘদিনের ত্যাগের ওপর দাঁড়িয়ে জীবননগর পৌরসভার সর্বস্তরের ভোটার, মুরব্বি ও মা-বোনদের সুস্বাস্থ্য, সার্বিক কল্যাণ, ভালোবাসা ও অকৃত্রিম দোয়া চেয়েছেন এই জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা।
তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী ভিশনে জীবননগর পৌরসভা হবে আগামী দিনে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তায় মোড়ানো এক অনন্য মডেল পৌরসভা।