• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ রাসেল:

ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. ইসমাইল হোসেন (৫৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্প।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন লালমোহন উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর নং-৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নং-৪৬/০১ রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল বিশেষ দায়রা জজ, পটুয়াখালী তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

রায়ের পর থেকেই ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন