• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বেক্সিমকোর মানিলন্ডারিং তদন্ত নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ সিআইডির জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটির পর রোম থেকে ঢাকায় ফিরলেন বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আরিফ আহম্মেদ:

‘আদিবাসী অধিকার, আমাদের অধিকার—সমতা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে এবং গারো স্টুডেন্ট ইউনিয়নসহ (গাসু) স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

হালুয়াঘাট উত্তর বাজার শহীদ মিনার থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারে সজ্জিত হয়ে আদিবাসী তরুণ-তরুণীরা অংশ নেন। এ সময় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোনার নির্বাহী পরিচালক স্বপন পাল। কারিতাস বাংলাদেশের সিএমএলআরপি-২ প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, গণসাক্ষরতা অভিযান, ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস), হালুয়াঘাট ওয়াইএমসিএ, বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (বিসিএসএম), সিমবায়োসিস বাংলাদেশসহ একাধিক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এ আয়োজনে সহযোগিতা করে।

র‌্যালি শেষে আদিবাসী নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের কাছে আদিবাসীদের অধিকার সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে দাবিপত্র হস্তান্তর করা হয়। এ সময়ের দৃশ্য সাংবাদিক ও স্থানীয়রা মোবাইল ক্যামেরায় ধারণ করেন।

এদিকে, পার্শ্ববর্তী মধুপুর উপজেলাতেও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধুপুর শাখার উদ্যোগে দিবসটি সফলভাবে উদযাপনের বার্তা সংবলিত ব্যানার প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন