পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে যশোর জেলা স্কুলে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোর জেলা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা পাদুকা মালিক সমিতির সভাপতি মফিদুল হক রাজু, প্রেসক্লাব যশোরের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সমাজকর্মী নুরুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক শোয়েব আহমেদ এবং ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি উবায়দুল্লাহ শাকির।
এ ছাড়া মুফতি তাওহিদুর রহমান, মুফতি রফিক, মাওলানা কামরুজ্জামান, ওয়াসিম আকরাম, হাফেজ ইউসুফ আদনানসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৩৬০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।