• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বাংলাদেশ সফরে ‘র’-প্রধান পরাগ জৈন

জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০০টি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার দিনব্যাপী ভাদসা ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এমদাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। এছাড়াও কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার এমদাদুল হক তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ তৈরি করতে চাই।”

কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন