• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বাংলাদেশ সফরে ‘র’-প্রধান পরাগ জৈন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হোসেন রনজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। পরবর্তী আদেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত মো. নুরুল হোসেন রনজু ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. গোলাম কবীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু বলেন, গত ২ জুলাই জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি জেলা আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মো. নুরুল হোসেন রনজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন কমিটি গঠন বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রনজুই ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন