• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দাউদকান্দি সংবাদদাতা:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এক মাসের কর্মকালে লক্ষাধিক ইয়াবা, প্রায় ৩০০ কেজি গাঁজা এবং বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে তিনি ১২টি অর্থ পুরস্কার পেয়েছেন।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট ও অর্থ পুরস্কার গ্রহণ করেন। এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, তাঁর দায়িত্ব পালনকালের এক মাসে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে এক লাখের বেশি ইয়াবা, প্রায় ৩০০ কেজি গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান এবং থানা পুলিশের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এসব সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি সাজেদুল ইসলাম দাউদকান্দি মডেল থানার টিমের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন