• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ

নিজস্ব সংবাদ দাতা / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের কৃতী শিক্ষার্থী মাহাথির মুহাম্মদ এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস (A+) অর্জন করে এলাকায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে।

মাহাথির মুহাম্মদ জঙ্গুরদী গ্রামের মো. সাগর হোসেনের ছেলে এবং শাম্মী আক্তারের সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী মাহাথির তার শিক্ষাজীবনের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে রোল নম্বর-১ ধরে রাখার অনন্য কৃতিত্ব অর্জন করেছে।

তার এই অসাধারণ ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকার কারণেই মাহাথির এই সাফল্য অর্জন করেছে।

মাহাথির মুহাম্মদ ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ ও সফল মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। তার এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত। তারা মাহাথিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন