• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আরিফ আহম্মেদ:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল সংলগ্ন সিলকা বিলে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানা পুলিশের সদস্যরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য, চায়না দুয়ারি জাল একটি নিষিদ্ধ জাল হিসেবে ঘোষিত। এ জাল ব্যবহারের ফলে মাছের রেণু ও পোনা ধ্বংস হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তার।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী চায়না দুয়ারি জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। এ প্রেক্ষাপটে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সবাইকে এ নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন