• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন

বিপ্লব সিকদার / ২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বুধবার (১২ আগস্ট) নোয়াখালী পুলিশ লাইন্সে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। পরে তিনি প্যারেডে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, পোশাক-পরিচ্ছদ ও টার্ন-আউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
এ সময় ডিআইজি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন। দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মাস্টার প্যারেড শেষে ডিআইজি নোয়াখালী জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। তিনি অস্ত্র ও সরঞ্জাম সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নোয়াখালী পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
এ সময় নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন