জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারসহ সংশ্লিষ্টরা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।