• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ. রাকিবুল ইসলাম:

স্বামীহারা এক বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার বসতভিটার জমিতে লাগানো দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু গাছ কেটে ক্ষতিসাধনই নয়, এ ঘটনায় থানায় অভিযোগ করায় প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বিধবা আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. আকলিমা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ত্রিশাল আমলি আদালতে মামলা করেছেন। মামলাটি নং-৭৬০/২০২৬।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গুজিয়াম গ্রামের আঃ ছাসাদ খাঁ, রত্না বেগম, আকলিমা খাতুন, সিজিলা খাতুন, তাছলিমা, নাছিমাসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ক্ষতিসাধন ও চাঁদা দাবি করে আসছিলেন। প্রায় তিন বছর আগে আকলিমা আক্তারের স্বামী মারা যান। এরপর দুই সন্তান, বৃদ্ধ শ্বশুর ও প্রবাসী দেবরকে নিয়ে অনেকটা অসহায় অবস্থায় সংসার চালিয়ে আসছেন তিনি।

অভিযোগ রয়েছে, স্বামী মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার জমির ফসল কেটে নিয়ে ক্ষতি করা হয়। সম্প্রতি বাড়িতে ভবন নির্মাণের সময়ও ৩ লাখ টাকা দিতে হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে আবারও ৫ লাখ টাকা দাবি করা হলে বিধবা আকলিমা ওই টাকা দিতে অস্বীকৃতি জানান।

এরপর তার গুজিয়াম মৌজার ১১৪৫৮ নম্বর দাগের জমিতে থাকা শতাধিক কলাগাছ, সুপারি গাছসহ ৫০টির বেশি বড় ও চারা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন বাদী।

মামলার বিবরণে আরও বলা হয়, গত ৩ আগস্ট প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা আম, জাম, কাঁঠাল, বেল, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ এবং বাঁশঝাড় কেটে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে দুই শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি বাদীপক্ষের।

এ ছাড়া দাবিকৃত টাকা না দিলে এবং এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এমনকি তার সন্তানকে অপহরণের হুমকি এবং বৃদ্ধ শ্বশুরকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন তিনি।

ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, “আমরা নিজেদের ক্রয়কৃত জমিতে গাছ লাগিয়েছি। স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষ বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। সর্বশেষ আমার দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করলে আমাকে ও আমার সন্তানদের হত্যার এবং সন্তান অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, এ ঘটনায় ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন