• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি

ডেস্ক রিপোর্ট / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও অগ্রগতি, সাইবার অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রম এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন