• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেঘনা প্রতিনিধি / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কুমিল্লার মেঘনা থানায় দায়ের করা মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় সাড়ে চার বছর পর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে করা মামলার আসামি মো. শাহজালালকে গতকাল ১২ আগস্ট কুমিল্লা সদর কোর্টে পাঠায় মেঘনা থানা পুলিশ। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের আদালতে পাঠানোর চালান নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
চালান নথিতে আসামির নাম মো. শাহজালাল, বাবার নাম সুরুজ মিয়া এবং স্থায়ী ঠিকানা মেঘনা উপজেলার দরিকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মেঘনা থানায় এফআইআর নম্বর ৭/৭, তারিখ ১০ জানুয়ারি ২০২২ এবং জিআর নম্বর ৭/২২, তারিখ ১১ জানুয়ারি ২০২২-এর মামলা রয়েছে।
মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন