• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ হাজার ৯২৪ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা নাগরিক কলিমুল্লাহ (২৫) ও শিরাজুল মোস্তফা (২৪)কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৯ হাজার ৯২৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক কলিমুল্লাহ এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-বি/১ এবং শিরাজুল মোস্তফা একই ক্যাম্পের ব্লক-বি/২-এর বাসিন্দা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।:::


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন