• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।

একাধিক প্রার্থী থাকলে সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেন। এই নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন