• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মো. নুরুল আবছার:

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় ছালামত উল্লাহ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াংছড়িপাড়া এলাকার বাসিন্দা নুর বানু (১৪) গত ১৫ জুলাই সকালে অপহৃত হয়। এ ঘটনায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলা দায়ের করা হয়।

মামলার পর কিশোরীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঈদগাঁও থানাধীন পশ্চিম ভাদিতলা গ্রামের একটি বাড়ি থেকে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় তাকে হেফাজতে রাখার অভিযোগে ছালামত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে বাবার জিম্মায় দেওয়া হয়।

গ্রেপ্তার ছালামত উল্লাহকে আদালতের নির্দেশনা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক বলেন, “অপহরণের শিকার কিশোরীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে ১৬ এপিবিএনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, কিশোরীর নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন