• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির

যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

যশোরে পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও শহরের শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ (৪৬)। একই অভিযানে তাঁর সহযোগী রতনকেও (৪৫) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে, পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) হাদিজ্জামানসহ জেলা গোয়েন্দা শাখা ও যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আরবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

অপর আটক রতন পুরাতন কসবা কাজীপাড়া (কাঁঠালতলা) এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. হাদিজ্জামান জানান, শহরজুড়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাঁদের আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন