জয়পুরহাট জেলার তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উদীয়মান ক্রিকেটারদের হাতে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণদের নিয়মিত খেলাধুলা ও অনুশীলনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদকমুক্ত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তরুণরা খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জার্সি ও ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় তরুণ ক্রিকেটাররা সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করে মোক্তাদুল হক আদনানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।