মৌলভীবাজার প্রতিনিধিঃ
পুণ্যভূমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা বরমচাল হযরত শাহ কালা(রহঃ) দরবার শরীফ এর খাদেম কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক পীরজাদা আজমল শাহ ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব সদস্য ও দৈনিক নবজীবন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত ১৩ আগষ্ট/২৬ইং রাজধানী ঢাকায় মতিঝিল টয়েনবি সার্কুলার রোড খান ম্যানশনে পরিচয়পত্র তুলে দেন মোঃ দুলাল মিয়া, নূরুননাহার,মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সাবিনা ইয়াসমিন ও রাতুল রহমান প্রমুখ। মরমীগানের শিল্পী হিসেবে তার গান দেশ বিদেশে সাড়া ফেলেছে। গীতিকার সুরকার ও কন্ঠ শিল্পে তিনি অনবদ্য অবদান রেখেছেন। সুরের মোহনায় অভিভূত ওই গুণীজনকে স্থানীয় জনগণের আত্মশুদ্ধি কামনায় সার্বিক সহযোগীতা ও উল্লাসিত করবে। দেশ ও মানবতার কল্যাণকর প্রচেষ্টা এগিয়ে যাবে এ প্রত্যাশা সকল মজলের।