• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫ মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশালে বৃহত্তর ময়মনসিংহের উলামা-মাশায়েখদের সর্ববৃহৎ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৭ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬। সম্মেলনে ত্রিশাল উপজেলার সকল সদস্য ও দায়িত্বশীল এবং উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন শাখার সদস্য ও দায়িত্বশীলদের বিশেষভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

‘ত্রিশাল উপজেলা উপ-আমেলা পুনর্গঠন উপলক্ষে’ আয়োজিত এ সম্মেলনটি ১৭ আগস্ট (সোমবার) বাদ আছর জামিয়া ছিদ্দিকিয়া, দরিরামপুর, ত্রিশালে অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।

সম্মেলনে ত্রিশাল উপজেলার সকল সদস্য ও দায়িত্বশীল এবং উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন শাখার সদস্য ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা আমেলার সভাপতি মাওলানা এখলাছ উদ্দিন দা.বা., উপ-আমেলার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আমেলার সহ-সাধারণ সম্পাদক মুফতী জহিরুল ইসলাম দা.বা. এবং উপ-আমেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ বৈলরী দা.বা।

নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ত্রিশাল উপজেলার প্রত্যেক সদস্য, দায়িত্বশীল এবং ইউনিয়ন শাখার সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন