• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ

মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আল মামুন / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) মেঘনা থানা পুলিশের আয়োজনে মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে ওয়ালটন শোরুম পর্যন্ত গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সাজ্জাদ হোসেন, সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস স্কুলের শিক্ষক মামুনুর রশীদ ভূঁইয়া, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অহিদুর রহমান, অহিদুল ইসলাম ও মনির মেম্বার।
র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন