• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাস:

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। এতে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। স্বাগত বক্তব্য দেন মৎস্য পক্ষের সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার ও কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, ড্যাব নেতা ডা. শাহ আলম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরো ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জলাশয় সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন