• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও তাঁর ছোট ভাই পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়, চরযোশরদী ইউনিয়নের কিছু মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড প্রকল্পের সুপারভাইজার পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ নেওয়া হয়েছে। ওই প্রচারণায় সাইফুর রহমান মুকুল ও তৈয়াবুর রহমান মাসুদের নাম জড়ানোর অভিযোগ উঠেছে।

তবে চরযোশরদী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সাইফুর রহমান মুকুল ও তাঁর ছোট ভাই তৈয়াবুর রহমান মাসুদ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন না। ফেক আইডি ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

চরযোশরদী ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা বিষয়টি তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, “আমার জনপ্রিয়তা দেখে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। যেসব ফেক আইডি থেকে এসব প্রচার করা হয়েছে, সেসব আইডির বিরুদ্ধে আমি অভিযোগ করেছি।”

তিনি আরও বলেন, “চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে অর্থ নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ও আমার ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ বা তথ্য প্রচারের ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন