• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. আল হাসানঃ

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ এবং জলাশয় সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলীসহ বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য সংগঠন ও সফল মৎস্যচাষিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন