• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ বেলাল হোসেন:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মাছ বাংলাদেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষে মৎস্য খামারিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন বিদেশেও মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করছে।

মৎস্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি চাষিদেরও আরও আধুনিক ও পরিকল্পিতভাবে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাকেরগঞ্জের তিনজন সফল মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন